ভুয়ো আইএএস অফিসারের দ্বারা প্রতারিত মিমি - The News Lion

ভুয়ো আইএএস অফিসারের দ্বারা প্রতারিত মিমি

 


দি নিউজ লায়ন;  ভুয়ো আইএএস অফিসারের দ্বারা প্রতারিত মিমি চক্রবর্তী।  আইএএস সেজে ভুয়ো আইডি কার্ড ও গাড়িতে সরকারের বোর্ড লাগিয়ে প্রতারণার অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। ধৃতের নাম দেবাঞ্জন দেব। কিছুদিন আগে একটি ভ্যাকসিনেসন ক্যাম্পও করেন তিনি। আর সেখানেই প্রতারিত হয় মিমি। 


মিমি চক্রবর্তীর কথায়, "মঙ্গলবার কসবার একটি ভ্যাকসিনেসন ড্রাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুঃস্থদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছিল সেখানে। আমি টিকা নিলে তারা যদি আগ্রহী হয় সেই ভাবনা থেকে সেখানে যাওয়া।" 


কিন্তু এরপর টিকা নেওয়ার কোনও রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেট কোনও কিছুই না আসায় সন্দেহ হয় অভিনেত্রীর। তিনি বলেন, "আমার লোকেরা সেখানে গেলে বলা হয় তিনদিনের মধ্যে সার্টিফিকেট দেওয়া হবে। অথচ খোঁজ নিয়ে দেখা যায় যে যাদের যাদের টিকাকরণ হয়েছে তাদের নামই রেজিস্টার করা হয়নি। এরপরই পুলিস প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের সাহায্যে গ্রেফতার করাই।" 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.